মাসুদ পারভেজ নির্জন | ০৮:১৮ পিএম, ২০২০-১০-০৮
"ধর্ষন ও বলৎকার বিরোধী বাংলাদেশ চাই,ধর্ষক ও বলাৎকারের শাস্তি ফাসি চাই" এই প্রতিপাদ্যে রাঙামাটিতে ঘন্টাব্যাপী ধর্ষন বিরোধী মানববন্ধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙামাটি জেলা শাখা।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙামাটি জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন, সিলেটের এমসি কলেজে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষনেরর প্রতিবাদ জানানোর পাশাপাশি ধর্ষকদের একমাত্র শাস্তি ফাসি দাবি করেন।
বক্তারা আরো বলেন, বাংলাদেশ এখন ধর্ষকের অভয়ারণ্য। ক্রমাগত বিচারহীনতা ও শাস্তিহীনতাই এর জন্য দায়ী।একমাত্র ইসলামী আইন শরিয়া প্রয়োগ করলে দেশ থেকে ধর্ষণ উঠে যাবে।
এসময় বাংলাদেশ ইসলামী জেলা ছাত্রসেনার রাঙামাটি জেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন মুন্না,সহ সভাপতি ইউসুফ আলী,সাধারণ সম্পাদক শাহজাদা সৈয়দ মুহাম্মদ আব্দুল বারী,সাংগঠনিক মোহাম্মদ আব্দুল জলিল,জেলা যুবসেনার সভাপতি আলী খান,সাধারণ সম্পাদক ইয়াছিন রানা সোহেল,যুবসেনার কেন্দ্রীয় পরিষদের সিনিয়র সহ সভাপতি অধ্যক্ষ আখতার হোসেন চৌধুরী,জেলা ইসলামী ফ্রন্টের সহ সভাপতি মাওলানা সফিউল আলম আলকাদেরী,সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ ওসমানী ও যুগ্ন সাধারণ সম্পাদক এম মুস্তাফা হেজাজী সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited